মেষ: কর্মক্ষেত্রে আশা পূরণ হওয়ার সম্ভাবনা। সমাজে নিজের নেতৃত্ব বজায় থাকবে। ভূ-সম্পদ বৃদ্ধির সম্ভাবনা।
বৃষ: শিক্ষার্থীদের শিক্ষায় অগ্রগতি ও শুভ ফল লাভ হবে। নতুন চাকরির যোগ আছে। ব্যয় বাড়বে।
মিথুন: সংসারে আত্মীয়দের কর্তৃত্ব বৃদ্ধি পাবে। দূরের যাত্রা শুভ। যন্ত্রপাতি ক্রয়ে লাভবান হবেন।
কর্কট: ব্যবসায় লাভ হবে; কিন্তু কর্মস্থলে দ্বন্দ্ব দেখা দিতে পারে, রক্তচাপ বৃদ্ধি পেতে পারে, দ্রুত কাজ শেষ না করলে সমস্যা হতে পারে।
সিংহ: কর্মক্ষেত্রে শত্রুরা তৎপর থাকবে। প্রেম-রোমান্স শুভ, কিন্তু শরীরের প্রতি নজর দিন।
কন্যা: ব্যবসায় পুঁজি বিনিয়োগ করার পরিবেশ আসবে। ঋণ ও রোগ ভয়ের যোগ আছে, সর্বত্র বন্ধুদের সমর্থন থাকবে।
তুলা: কর্মক্ষেত্রে সহকর্মীদের বিরোধিতা থাকলেও আশা পূরণ হবে। গর্ভবতীদের ছেলেসন্তান হবে, সঞ্চয় বাড়বে।
বৃশ্চিক: ব্যবসায়ে আইনগত সমস্যা দেখা দিতে পারে। আয় বৃদ্ধি পাবে। রোগ ও দুর্ঘটনার যোগ আছে।
ধনু: আত্মীয়দের মধ্যে শত্রুতা দেখা দিতে পারে। সহকর্মীরা অশান্তি সৃষ্টি করবে। পরিচিত ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতি খুব উপকারে আসবে।
মকর: আয় ও ব্যয় উভয়ই বৃদ্ধি পাবে। প্রভাবশালীরা সুনজরে পড়বে। এখনই রোগ নির্মূল করুন।
কুম্ভ: দাম্পত্য জীবনে বিরাট দ্বন্দ্ব দেখা দিতে পারে। সম্পত্তি বিক্রির যোগ আছে, ব্যয় বাড়বে।
মীন: ওষুধ ক্রয়ে ব্যয় বাড়বে। সংসারে ঝগড়া বাধার সম্ভাবনা আছে, নানা রোগ আক্রমণ করতে পারে।
