বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০১:১৪ পিএম

কুমিল্লার হোমনায় নাসির নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ১০টায় উপজেলার হাতিকাটা নামক একটি বিল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নাসির হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মিঠাইভাংগা গ্রামের ছাত্তার মিয়ার ছেলে।

হোমনা থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন, মঙ্গলবার রাতে ঘরে ছিলেন না নাসির। দুর্বৃত্তরা তাকে ঘর থেকে ডেকে নিয়ে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে হাতিকাটা বিলে নিয়ে যায়। পরে ধারালো অস্ত্রের আঘাতে তাকে কুপিয়ে হত্যা করে।

সকালে ওই বিলে স্থানীয়রা ওই যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে আমরা নিহতের লাশ উদ্ধার করি। পূর্ব শত্রুতার জের ধরে রাতের যে কোনো সময় তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত যুবকের মাথা, গলাসহ বিভিন্ন স্থানে জখম রয়েছে। এই ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত