আপনা-আপনি লেখার যন্ত্রে ‘বিপদ’ দেখছেন বিজ্ঞানীরা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫০ পিএম

শিরোনাম বা কয়েকটি শব্দ লিখে দিলেই বাকি অংশটুকু লিখে দেবে যন্ত্র! ‘আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এমন ডিভাইস আবিষ্কার করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক অলাভজনক প্রতিষ্ঠান ওপেনএআই। ‘বিপদের ভয়ে’ প্রতিষ্ঠানটি এই যন্ত্র বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞানীদের শঙ্কা, এটি প্রকাশ করা হলে অপব্যবহার করা হতে পারে।

এই আবিষ্কারের বিস্তারিত জানানো হবে না। তার পরিবর্তে সংক্ষিপ্ত পরিসরে বিবৃতি দেয়া হবে।

ওপেনএআই প্রতিষ্ঠা করেন কিংবদন্তি প্রযুক্তিবিদ ইলন মাস্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই প্রতিষ্ঠানটি অদ্ভুত সব যন্ত্র বানায়।

কোনো যন্ত্রকে যখন স্বয়ংক্রিয়ভাবে কাজ করার জন্য বানানো হয়, তখন সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হয়। অর্থাৎ মানুষের মতো কাজ পেতে যে যন্ত্র তৈরি করা হয় তাকে কৃত্রিম বুদ্ধিমত্তার যন্ত্র বলে।

নতুন যন্ত্রটির বিষয়ে গবেষকরা বলেন, ‘প্রযুক্তির ম্যালওয়্যারের কারণে আমরা এই মডেলটি রিলিজ করছি না। তবে গবেষকদের জন্য ছোট পরিসরে এর একটি মডেল ছাড়া হতে পারে।’

ওপেনএআইয়ের পরিচালক ডারিও আমোডি বলেন, ‘যার কথা বলছি সেটি বিপজ্জনক। মানুষ এর অপব্যবহার করতে পারে। তাই আমরা বিষয়টি নিয়ে সবাইকে সতর্ক করতে চাই।’

এই যন্ত্র আবিষ্কারের সময় গবেষকরা প্রত্যাশার চেয়ে বেশি সফলতা পেয়েছেন। তারা দেখেছেন, এই ডিভাইস কয়েকটি অক্ষর থেকে বড় প্যারাগ্রাফ লিখে ফেলতে পারে!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত