সুপ্রিম কোর্টের রায়ে দোষী সাব্যস্ত হলেন ভারতের অন্যতম শিল্পপতি অনিল আম্বানি। আদালত অবমাননার দায়ে গতকাল বুধবার তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। চার সপ্তাহের মধ্যে এরিকসন ভারতকে সাড়ে চার শ কোটি রুপি না দিলে জেল খাটতে হবে বলেও জানিয়েছে আদালত। অনিল আম্বানি ছাড়াও রিলায়েন্স কমিউনিকেশনের পরিচালক সতীশ শেঠ ও রিলায়েন্স ইনফ্রাটেলের চেয়ারপারসন ছায়া ভিরানিও আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। তিনজনকেই এক কোটি রুপি করে জরিমানা দিতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এক মাসের মধ্যে এই জরিমানার টাকা পরিশোধ করতে হবে তাদের। জরিমানা না দিলে কারাগারে যেতে হবে। ২০১৪ সালে এরিকসন ইন্ডিয়া অনিল আম্বানির সংস্থার সঙ্গে সাত বছরের একটি চুক্তি করেন।
×
