তিতাসে দিনে দুপুরে ৫৮ লাখ টাকা ছিনতাই, আটক-২

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১৯ পিএম

কুমিল্লার তিতাস উপজেলায় দিনে দুপুরে সিএনজি চালিত অটোরিকশার গতিরোধ করে বিকাশ ডিলারের ৫৮লাখ টাকা ছিনতাই।

বৃহস্পতিবার বেলা ১১টায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের রিয়াজ ট্রেড এর পাঁচ কর্মচারী (এসআর) সিএনজি অটোরিকশাযোগে  টাকা নিয়ে তিতাস, হোমনা ও মেঘনা উপজেলায় যাওয়ার পথে গৌরীপুর-হোমনা সড়কের দড়িকান্দি সেতুর উত্তর পাশে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

তাৎক্ষণিক খবর পেয়ে তিতাস থানা-পুলিশ ১৫লাখ টাকাসহ একাধিক মামলার আসামি দুই ছিনতাইকারীকে আটক করে ।

আটককৃতরা হলো উপজেলার জিয়ারকান্দি গ্রামের মৃত মাঈনুদ্দিন সরকারের ছেলে আল আমিন(৪০) ও একই উপজেলার কাকিয়াখালী গ্রামের বিনয় চন্দ্র দাসের ছেলে ওমর চন্দ্র দাস(৩০)। পুলিশ আটককৃত আল আমিনের বাড়ি থেকে চাইনিজ কুড়াল ও চাপাতিসহ বিপুল পরিমাণ  দেশীয় অস্ত্র উদ্ধার করে।

জানা যায়, দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের রিয়াজ ট্রেড অ্যান্ড বিকাশ ডিলারের ম্যানেজার মো. শাকিল রিয়াজ ৫৮লাখ টাকা নিয়ে তিতাস ও হোমনা উপজেলার বিকাশ এজেন্টদের টাকা দিতে সিএনজি চালিত অটোরিকশা যোগে যাচ্ছিলেন। এ সময় টাকা বহন কারি অটোরিকশার পেছন থেকে দুটি অটোরিকশা দিয়ে ৭/৮জনের ছিনতাইকারী টাকা বহনকারী সিএনজিকে গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে ৫৮ লাখ টাকা নিয়ে যায়। 

পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে উপজেলার জিয়ারকান্দি থেকে  ছিনতাইকারী আল আমিন ও ওমর কে আটক  করে । এসময়  আলামিনের  ঘরে তল্লাশি চালিয়ে বাড়িতে গিয়ে ১৫লাখ টাকাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে।

তিতাস থানার ওসি সৈয়দ আহসান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। ছিনতাইকারীদের বর্ণনা পেয়ে জিয়ারকান্দি গ্রামে অভিযান চালিয়ে আল আমিনের ঘর থেকে টাকাসহ তাদের আটক করি। তাদের নামে কয়েকটি মামলাও রয়েছে। পরে তল্লাশি চালিয়ে চাপাতি ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত