বাগেরহাট থিয়েটারের প্রতিষ্ঠাতা,সাংস্কৃতিক সংগঠক ও রাজনীতিক শেখ নজরুল ইসলাম ওরফে মেজদা (৬৮) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। গত বুধবার রাত আড়াইটায় বাগেরহাট শহরের বাসাবাটি দাসপাড়ার নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি স্ত্রী, দুই মেয়ে, নাতনি, ভাই ও ভাতিজা রেখে গেছেন। গতকাল দুদফা জানাজা শেষে শহরের খারদ্বার এলাকার পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
শেখ নজরুল ইসলামের অবিভক্ত ছাত্রলীগের রাজনীতি দিয়ে রাজনীতিতে হাতেখড়ি। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ রব) বাগেরহাট জেলা শাখার সভাপতির দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে বাগেরহাট প্রেসক্লাব, থিয়েটার, রুদ্র নাট্যদল, শহীদ শুকলাল সংগীত বিদ্যাপীঠ, সিপিবি, ছাত্র ইউনিয়ন ও জাসদ (রব), আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
