বিরল প্রজাতির তক্ষকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৪৬ পিএম

গোপালগঞ্জে অভিযান চালিয়ে বিরল প্রজাতির একটি তক্ষকসহ নান্টু শরীফ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

শুক্রবার সকালে সদর উপজেলার পাথালিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে জেলার টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের নুরুদ্দিন শরীফের ছেলে।

গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি) মো. মোক্তার হোসেন জানান, ক্রেতা সেজে গোয়েন্দা পুলিশের একটি দল পাথালিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় ওই স্থান থেকে একটি বিরল প্রজাতির তক্ষকসহ নান্টু শরীফকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে বন বিভাগকে জানানো হয়েছে। তক্ষকটিকে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত