নীলসাগর ইকো পার্ক উদ্বোধন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৩ পিএম

নীলফামারী জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিনোদন কেন্দ্র নীলসাগর চত্বরে ফলক উন্মোচনের মাধ্যমে ইকো পার্কের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী। গতকাল শুক্রবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

নীলফামারী জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের ধোপাডাঙ্গামে গ্রামে ৫৩ দশমিক ৯০ একর জমির ওপর নীলসাগর বা বিন্না দীঘির অবস্থান। দীঘির আয়তন ৩২ দশমিক ৭০ একর এবং চারদিকের পাড়ের জমির পরিমাণ ২১ একর। নীলফামারী জেলার একমাত্র বিনোদন বা পর্যটন কেন্দ্র এখন এটি। এই নীলসাগরকে দর্শনার্থীদের কাছে আরও আকর্ষণীয় করতে নানামুখী পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় নীলসাগর চত্বরে উদ্বোধন ঘটল ‘নীলসাগর ইকো পার্কের’।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজিয়া শিরিন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আবদুল মোতালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহীনুর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মো. নাহিদ হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা সেখানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইকো পার্কে থাকবে পশু-পাখি, মাছ, গাছপালা, মিনি চিড়িয়াখানা এবং শিশুদের জন্য নানা ধরনের রাইডস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত