মঙ্গলে ‘এলিয়েন মন্দির’ আবিষ্কারের দাবি

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:০৯ পিএম

আবার এলিয়েন নিয়ে হইচই। আবার বিস্ময়কর দাবি। এবার কয়েক জন মহাকাশ তত্ত্ববিদ বলছেন, তারা মঙ্গলগ্রহে এলিয়েনদের একটি মন্দিরের খোঁজ পেয়েছেন।

তথাকথিত ওই মন্দিরের ছবি নিয়ে কয়েক দিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ আলোচনা চলছে। ছবিগুলো তুলেছেন নাসার বিজ্ঞানীরা। সেখানে পাহাড়ের ওপর টাওয়ারের মতো কিছু একটা দেখা গেছে।

মহাকাশ নিয়ে অদ্ভুত সব তত্ত্ব দিয়ে বিখ্যাত হওয়া স্কট সি ওয়ারিং তার ব্লগে লিখেছেন, ‘আমি কয়েক সপ্তাহ ধরে নাসার ছবিগুলো দেখছি। পাহাড়ের ওপর যেটি দেখা যাচ্ছে, সেটি প্রাচীন মন্দির।’

‘মন্দিরে পাঁচটি লেভেল রয়েছে। প্রত্যেকটি লেভেল সমান এবং সমান্তরাল। এর ওপর দিয়ে সহজে যাতায়াত করা যায়।’

একজন এলিয়েন বিশেষজ্ঞ অবশ্য এটিকে মন্দির মানতে নারাজ। দ্য সানকে তিনি বলেন, ‘এটি বড় পাথর হতে পারে।’

নিগেল ওয়াটসন নামের আরেক জন মহাকাশবিদ বলছেন, ‘এটি মন্দির হলেও হতে পারে। যদি হয়, তাহলে এমন কোনো সভ্যতার তৈরি যারা ধর্মে বিশ্বাসী।’

এলিয়েন নিয়ে আধুনিক পৃথিবীতে নানা ধরনের তত্ত্ব আছে। শীর্ষস্থানীয় অনেক বিজ্ঞানী এই কাল্পনিক মহাকাশ প্রাণীর অস্তিত্ব নিয়ে কথা বলেছেন। গত বছর একজন জার্মান বিশেষজ্ঞ বলেন, ‘মঙ্গলগ্রহে এলিয়েন থাকার জোর সম্ভাবনা আছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত