টেরিজাকে হুমকি তিন ব্রিটিশ মন্ত্রীর

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫১ পিএম

ব্রিটিশ পার্লামেন্টের তিন মন্ত্রী গতকাল শনিবার প্রধানমন্ত্রী টেরিজা মে-কে হুমকি দিয়েছেন। হুমকি দিয়ে তারা বলেন, প্রধানমন্ত্রীকে এখনই চুক্তি করতে হবে নতুবা ব্রেক্সিটের সময়সীমা পিছিয়ে দিতে হবে। বাণিজ্যমন্ত্রী গ্রেগ ক্ল্যার্ক, কর্ম ও পেনশন মন্ত্রী অ্যাম্বার রুড এবং আইনমন্ত্রী ডেভিড গাওকে যৌথভাবে লিখিত এক চিঠিতে এই হুমকি দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

চিঠিতে মন্ত্রীরা লেখেন, ‘আমাগী সপ্তাহে আশাপ্রদ কিছু না ঘটলে পার্লামেন্টে যা হবে তা পরিষ্কার। তাই সবচেয়ে ভালো হয় ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার সময়সীমা আলোচনার ভিত্তিতে আরও বাড়ালে। আগামী পাঁচ দিন অতিক্রান্ত হলে আর কোনো সুযোগ থাকবে না চুক্তির করার। মার্চের ২৯ তারিখের পরিণতিকে সামনে রেখে যা করার এখনই করতে হবে।’ তবে চিঠিতে তারা সতর্ক করে জানিয়েছেন, কোনো চুক্তি ছাড়াই ব্রেক্সিট হলে যুক্তরাজ্যের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে। দেশের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে এবং সামাজিক অবস্থা ঝুঁকির মধ্যে পড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত