সুদানে জরুরি অবস্থা জারি

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৩ পিএম

সুদানের বিতর্কিত প্রেসিডেন্ট ওমর আল বশির এক বছর মেয়াদি জরুরি অবস্থা জারি করলেন দেশে। বশির গত শুক্রবার দেশটির কেন্দ্রীয় সরকার বিলুপ্ত এবং সব অঙ্গরাজ্যের গভর্নরদের বরখাস্ত করেছেন বলে জানিয়েছে আল-জাজিরা।

শুক্রবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে বশির জরুরি অবস্থা জারির ঘোষণায় বলেন, ‘এক বছরের জন্য দেশজুড়ে জরুরি অবস্থা জারি করছি। কেন্দ্র ও রাজ্য পর্যায়ের সব সরকারও বিলুপ্ত করা হচ্ছে।’ ওই ঘোষণার পর ওমদুরমান শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষেরও খবর পাওয়া গেছে। জরুরি অবস্থা জারির আগে দেশটির ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্ট সার্ভিসেস (এনআইএসএস) প্রেসিডেন্টকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছিল। টেলিভিশনে দেওয়া ভাষণে বশির পার্লামেন্টকে সংবিধানের বেশকিছু সংশোধনী স্থগিত রাখতেও বলেছেন। কয়েক ঘণ্টা পর দুটি পৃথক ডিক্রিতে তিনি ১৮টি অঙ্গরাজ্যের নতুন গভর্নর হিসেবে সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়োগ এবং পররাষ্ট্র, প্রতিরক্ষা ও বিচার মন্ত্রীসহ আগের সরকারের পাঁচ মন্ত্রীকে পুনরায় দায়িত্ব দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত