মুন্সীগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ‘নির্যাতিত’ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। গতকাল শনিবার দুপুরে মুক্তারপুর এলাকার সদর উপজেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় নেতারা এসব নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। দেশের মানুষ কষ্টে আছে। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ডা. শাহিদা রফিক, বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় সহ-যুব বিষয়ক সম্পাদক নেওয়াজ আলী। স্থানীয় বিএনপি নেতা অ্যাডভোকেট হালিম হোসেনের পরিচালনা ও জেলা সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির
