বানারীপাড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৯ এএম

বরিশালের বানারীপাড়ার বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আশীষ বাড়ৈ (৪৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী  স্নিগ্ধা বাড়ৈসহ কমপক্ষে ১০ জন। গতকাল শনিবার ভোরে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আশীষ বাড়ৈর মৃত্যু হয়। স্থানীয়রা এবং পুলিশ জানায়, জমিজমা নিয়ে আশীষের সঙ্গে একই গ্রামের সভারঞ্জন চৌধুরীর দীর্ঘদিন বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও হয়েছে। গত শুক্রবার রাতে আশীষ লোকজন নিয়ে সভারঞ্জনের বাড়ি গিয়ে দাবি করেন আদালত তার পক্ষে রায় দিয়েছে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাকবিত্নদার  একপর্যায়ে প্রতিপক্ষের এলোপাতাড়ি ধারালো দায়ের কোপে গুরুতর আহত হন আশীষ। এ সময় তার স্ত্রীসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আশীষকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গতকাল ভোরে তিনি মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত