হবিগঞ্জে মাটিচাপায় নিহত ১, আহত ৪

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫০ এএম

 

 

হবিগঞ্জের খোয়াই নদী থেকে মাটি উত্তোলন করতে গিয়ে মাটিচাপায় এক শ্রমিক নিহত ও চারজন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে শহরের গরুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক জনি মিয়া (২২) শহরতলির রিচি গ্রামের তৈয়ব আলীর ছেলে।

আহতরা জানান, প্রতিদিনের মতো শনিবার সকালেও শহরের গরুর বাজার এলাকায় খোয়াই নদী থেকে মাটি উত্তোলন করতে নামেন শ্রমিকরা। গভীর গর্ত খুঁড়ে মাটি তোলার সময় হঠাৎ ওপরের মাটি শ্রমিকদের ওপর ধসে পড়ে। এতে পাঁচ শ্রমিক মাটিচাপা পড়েন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জনি মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে এখলাছুর রহমান (২৫) ও সুমন মিয়াকে (২০) হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার দেবাশীষ দাশ জনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সদর থানার ওসি আবদুল ওয়াদুদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত