শিশু নিপীড়নকারী যাজকদের নথিপত্র ধ্বংস!

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:২৬ পিএম

গির্জায় যাজক ও পাদ্রী কর্তৃক শিশু নিপীড়নের নথিপত্র ধ্বংস করে ফেলা হয়েছে বলে দাবি করেছেন এক শীর্ষ ক্যাথলিক ধর্মনেতা।

গির্জায় শিশু নিপীড়ন শীর্ষক এক সম্মেলনে এমনটা মন্তব্য করেন জার্মান কার্ডিনাল রেইনহার্ড মার্ক্স।

বিবিসি জানায়, ভ্যাটিকেনের এ সম্মেলনে কার্ডিনাল মার্ক্স দাবি করেন, অপরাধীদের ইচ্ছাকৃতভাবে বিচারের আওতায় আনার বিধিবিধান অনুসরণ করা হয়নি। 

তিনি বলেন, “নিপীড়নের শিকার ভুক্তভোগীদের অধিকার 'সফলভাবে' পদদলিত করা হয়েছে।”

ভ্যাটিকেনের ইতিহাসে নজিরবিহীন এ সম্মেলনে পুরো বিশ্ব থেকে আগত ১৯০ জন বিশপ অংশগ্রহণ করেন।

বিশ্বব্যাপী দীর্ঘদিন ধরে চলে আসা প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্কদের উপর নিপীড়নের অভিযোগে চাপের মুখে পড়েছে ক্যাথলিক গির্জা প্রশাসন। এ ইস্যু মোকাবেলা করতেও ব্যর্থ হয় তারা।

image

সম্মেলনের তৃতীয় দিনে মার্ক্স বলেন, “এইসব জঘন্য কর্মকাণ্ডের সঙ্গে দায়ী ও জড়িত ব্যক্তিদের নাম মুছে ফেলা হয়েছে।”

তিনি এই ইস্যুতে ক্যাথলিক গির্জা প্রশাসনকে তিনি আরও বেশি স্বচ্ছতা আনার দাবি জানান। তিনি বলেন, “নথিপত্র নষ্ট করাটা কোনোভাবেই স্বচ্ছ পদক্ষেপ নয়। এর কারণেই আরও বেশি নিপীড়নের ঘটনা ঘটেছে এবং সেসব গোপন করে ফেলা হয়েছে।” 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত