রেললাইনের উন্নয়নের দাবি

গাজীপুরে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫২ পিএম

রেল মন্ত্রণালয়ের প্রাথমিক সিদ্ধান্ত এবং প্রথম টেন্ডার অনুযায়ী মূল রেললাইনের দু’পাশে দুটি রেললাইন বসানোর সিদ্ধান্তের পুনঃবাস্তবায়নের দাবি জানিয়ে মানববন্ধন করা হয়েছে গাজীপুরে। মানববন্ধনে মানুষের চলাচলের পথ অক্ষুণœ রেখে রেললাইন উন্নয়নের দাবিও জানিয়েছে এলাকাবাসী। গতকাল রবিবার এ মানববন্ধন হয়। টঙ্গীর বৌবাজার ও জামাই বাজার এলাকায় রেললাইনের পূর্ব পাশে বসবাসরত কয়েক হাজার মানুষ প্রায় দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে অংশ নেন। স্থানীয়দের উদ্যোগে বউবাজার এলাকার সালাহউদ্দিন গাজীর সভাপতিত্বে যুবলীগ নেতা জুলহাস খানের পরিচালনায় মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মহিউদ্দিন সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রজব আলী ভূঁইয়াসহ অন্যরা। সালাহউদ্দিন গাজী জানান, রেললাইনের উন্নয়ন হোক এটা সবাই চায়। এক শ্রেণির অসাধু ব্যক্তি মূল রেললাইনের দু’পাশে দুটি রেললাইন স্থাপন না করে শুধু পূর্ব পাশে রেললাইন স্থাপন করে মানুষের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার পাঁয়তারা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত