সিলেটে হাইকমিশনার

বাংলাদেশের এগিয়ে চলা দেখতে চায় ভারত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৪৯ এএম

ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা বলেছেন, ‘ভারত সব সময় বাংলাদেশের উন্নয়ন চায়। বাংলাদেশের এগিয়ে চলা দেখতে চায়।’ গতকাল রবিবার সিলেট ইসকন মন্দিরে নির্মিত ‘অবচরণ বয়েস’ ছাত্রাবাস পরিদর্শন শেষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

সোয়াইকা বলেন, ‘ভারত সরকারের অর্থায়নে নির্মিত ছাত্রাবাসে থেকে লেখাপড়া শেষ করে শিক্ষার্থীরা নিজ গন্তব্য খুঁজে নেবে। ভারত সরকার এ ধরনের কাজে সহযোগিতা করতে পেরে গর্বিত।’ সভায় সভাপতিত্ব করেন ইসকন সিলেটের অধ্যক্ষ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী। উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার এল কৃষ্ণমূর্তি, ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুণা দাস ব্রহ্মচারী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত