পারমাণবিক অস্ত্র ছাড়াই উত্তর কোরিয়া শক্তিধর রাষ্ট্র হতে পারে: ট্রাম্প

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:২৩ পিএম

পারমাণবিক অস্ত্র ছাড়াই বিশ্বের শক্তিধর রাষ্ট্র হতে পারে উত্তর কোরিয়া- এক টুইটার বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটা বলেছেন।

টুইটার বার্তায় ট্রাম্প বলেন, অন্যদের তুলনায় দ্রুত গতিতে সমৃদ্ধি অর্জনে দারুণ সম্ভাবনা আছে উত্তর কোরিয়ার। পারমাণবিক অস্ত্র ছাড়াই এটি বিশ্ব অর্থনীতিতে শক্তিশালী রাষ্ট্র হয়ে উঠতে পারে।

বিবিসি জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উত্তর কোরিয়া নিয়ে এক মন্তব্যের পর ট্রাম্প এমনটা বলেন। পম্পেও বলেন, এখনো পরমাণু হুমকি হিসেবে রয়ে গেছে উত্তর কোরিয়া।

এদিকে ভিয়েতনামের হ্যানয়ে ২৭-২৮ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী দ্বিতীয়বারের মতো এক শীর্ষ সম্মেলনে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর কোরীয় নেতা কিম জং-উন এবং ট্রাম্পের মধ্যে। এর আগের সম্মেলনটি হয়েছিল গত বছরের জুনে সিঙ্গাপুরের স্যান্টোসা দ্বীপে।

এদিকে কিম ট্রেনে করে ইতোমধ্যে ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় বৈঠক করতে ভিয়েতনামের উদ্দেশে দেশ ছেড়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত