মোদিকে ইমরান খান

শান্তি প্রতিষ্ঠায় আরেকটা সুযোগ দিন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩৭ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শান্তি প্রতিষ্ঠায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আরেকটি সুযোগ দেওয়ার আহ্বান জানান বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ইমরান খানের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরান খান তার প্রতিজ্ঞায় অনড়। ভারত যদি পুলওয়ামা হামলায় পাকিস্তানিদের জড়িত থাকার উপযুক্ত প্রমাণ দিতে পারে তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। মোদির উচিত দুদেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার একটি সুযোগ দেওয়া। কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলার পর নরেন্দ্র মোদি বলেন, ইমরান খানকে শপথগ্রহণ অনুষ্ঠানের শুভেচ্ছা জানিয়ে বলেছিলাম, ভারত ও পাকিস্তানের মধ্যে অনেক লড়াই হয়েছে। একটাতেও পাকিস্তান জিততে পারেনি। এবার লড়াই হোক নিরক্ষরতা ও দারিদ্র্যের বিরুদ্ধে। উত্তরে তিনি বলেছিলেন, আমি পাঠানের ছেলে। সত্যি কথা বলি। সঠিক কাজ করি। তাই যদি হয় তাহলে উনি পুলওয়ামা হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামা হামলায় ভারতের সিআরপিএফের কমপক্ষে ৪০ সদস্য নিহত হয়েছেন। ওই হামলার পর পরই এর দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ। তারপর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত