ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোহনপুর গ্রামে নাতির বিরুদ্ধে দাদিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত কামরুন নেছা (৭০) একই গ্রামের মৃত আবদুস সাত্তারের স্ত্রী। তার ছেলে মকবুল হোসেন বলেন, ‘গত রবিবার বিকেলে ক্রিকেট খেলা নিয়ে বড় ভাই বাবুলের ছেলে শাকিলের সঙ্গে সৎভাই হারুন মাস্টারের ছেলে জুবায়েদের ঝগড়া হয়। হারুন মাস্টার সন্ধ্যায় তাকে আমাদের বাড়িঘর পুড়ে ফেলার নির্দেশ দেন। পরে সে আরও কয়েকজনকে নিয়ে বাড়ির গেটে হামলা করে। এ সময় সেখানে গেলে কামরুন নেছাকে পেটানো হয়। পরে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ সদর মডেল থানা পুলিশের ওসি মুহাম্মদ সেলিমউদ্দিন বলেন, ‘এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
×
