চট্টগ্রামের বায়েজিদ বোস্তামির বালুচরা এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ক্রেন চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার বালুছড়া এলাকায় বিকেল সাড়ে ৪ টার দিকে পাইলিং এর কাজে ব্যবহৃত ক্রেনে বিদ্যুতায়িত হয়ে চালক নুরুউদ্দিন নুরু (২২) মারা যান। নিহত নুরু আনোয়ারা উপজেলার ঝিউরী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ক্রেন চালক নুরুউদ্দিন নুরু পাইলিংয়ের কাজ করছিলেন। এ সময় সে ক্রেনের শুঁড়টি ওপরের দিকে তুললে সেটি বিদ্যুতের একটি তারের সংস্পর্শে এসে পড়ে। এতে ক্রেনের ভেতরে থাকা চালক বিদ্যুৎস্পৃষ্ট হন।
সহকর্মীরা তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৫ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক শীলাব্রত বড়ুয়া দেশ রূপান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
