নড়াইলের উন্নয়নে সহযোগিতা চাইলেন মাশরাফী

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৬ পিএম

নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজা নড়াইল জেলার উন্নয়নে সব সরকারি কর্মকর্তার সহযোগিতা চেয়েছেন। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রথম মতবিনিময় সভায় তিনি মডেল নড়াইল জেলা গড়ে তুলতে এ সহযোগিতা কামনা করেন।

সভার শুরুতে মাশরাফী বিন মোর্ত্তজাকে সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে জেলা প্রশাসক আনজুমান আরা ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

মাশরাফী তার বক্তব্যে বলেন, ‘নড়াইল জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়তে চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমিও করব। কাজের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে যা করণীয় আপনারা তা-ই করবেন।’

জেলা প্রশাসকের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন পিপিএম, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপপরিচালক মো. মনিরুজ্জামান, পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত, জনস্বাস্থ্য বিভাগ, পানি উন্নয়ন বোর্ড,  জেলা কারাগার, পরিবার পরিকল্পনা বিভাগ, স্বাস্থ্য বিভাগসহ  সংশ্লিষ্ট সব বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে সাংসদ জেলা প্রশাসক ও জেলা পর্যায়ের সরকারি দপ্তরের প্রধানদের নিয়ে রুদ্ধদার বৈঠক করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত