ঢাকার কেরানীগঞ্জের নরদণ্ডিতে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ১০টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রাত সাড়ে ১২টায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা আতাউর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘কেরানীগঞ্জের একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। আগুনের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
×
