‘ইনজেকশনের যন্ত্রণায়’ বারডেমের ১২ তলা থেকে লাফ

আপডেট : ০২ মার্চ ২০১৯, ১১:০০ পিএম

রাজধানীর সেগুনবাগিচায় বারডেম জেনারেল হাসপাতাল-২ এর ১২তলা থেকে গতকাল শনিবার লাফ দিয়ে এক রোগী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে পরিবারের অভিযোগ, চিকিৎসক ইনজেকশন দেওয়ার পর যন্ত্রণায় ছটফট করতে করতে সোহরাব হোসেন (২০) ছাদ থেকে লাফিয়ে পড়েন। সোহরাব নরসিংদীর মতিউর রহমানের ছেলে।

রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, সোহরাবের পরিবার তাকে বিয়ে দেওয়ার উদ্যোগ নেয়, কিন্তু তিনি অসুস্থ ছিলেন। গত ২৫ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তার অস্ত্রোপচার হয়। গতকাল বিকেল ৪টার দিকে ১২তলার বাথরুমে ঢুকে ভেন্টিলেটর দিয়ে নিচে লাফিয়ে পড়েন সোহরাব। একটি ভ্যান গাড়িতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সোহরাবের ভাই কবির দেশ রূপান্তরকে বলেন, ‘বৃহস্পতিবার থেকে তার ঘুম হচ্ছিল না। ডাক্তারের ভুল চিকিৎসার কারণে সে পাগল হয়ে এ ঘটনা ঘটায়।’

এ অভিযোগের বিষয়ে জানতে শনিবার রাতে বারডেম জেনারেল হাসপাতাল-২-এ বেশ কয়েকবার ফোন দিয়েও সাড়া পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত