ভারতের সঙ্গে টানা ৫৪ ঘণ্টার উত্তেজনা শেষে পাকিস্তানের বন্ধ ঘোষিত বিমানবন্দরগুলো খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডন। গত শুক্রবার দেশটির করাচি, ইসলামাবাদ, পেশাওয়ার এবং কোয়েটা বিমানবন্দর আংশিকভাবে খুলে দেওয়া হয়। পাকিস্তানের সিভিল এভিয়েশন কর্র্তৃপক্ষ জানিয়েছে, বাণিজ্যিক উড়োজাহাজ চলাচলের জন্য আগামীকাল সোমবার নাগাদ সবগুলো বিমানবন্দর পুরোপুরি খুলে দেওয়া হবে। এক বিবৃতিতে সিভিল এভিয়েশন কর্র্তৃপক্ষের মুখপাত্র বলেন, স্থানীয় সময় সোমবার দ্পুুর ১টা থেকে পাকিস্তানের আকাশসীমা সব ধরনের বাণিজ্যিক ফ্লাইটের জন্য খুলে দেওয়া হবে। বিমানবন্দর ও আকশসীমা বন্ধের কারণে বিশ্বে কয়েক হাজার ফ্লাইট বিঘিœত হয়। এ জন্য এয়ারলাইন্স কোম্পানিগুলোর বিপুল পরিমাণ অর্থ ক্ষতি হয়েছে বলে জানায় ওয়াল স্ট্রিট জার্নাল। গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪৪ ভারতীয় সেনা নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে দ্বন্দ্বের শুরু হয়। এর মধ্যে ভারতীয় বাহিনী পাকিস্তান নিয়ন্ত্রিত বালাকোটে বিমান হামলা চালালে আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নেয় পাকিস্তান কর্র্তৃপক্ষ।
×
