ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, ঢাকায় নতুন করে আর কোনো বাসের রুট পারমিট দেওয়া হবে না।
শনিবার দুপুরে বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটির বৈঠক শেষে মেয়র এ কথা বলেন।
দক্ষিণের এই মেয়র বলেন, সড়ক ও পরিবহন করপোরেশন (আরটিসি) যদি একান্তই কোনো রুট পারমিটের প্রয়োজন মনে করে তাহলে তারা এ কমিটির সঙ্গে আলাপ আলোচনা করে অনুমোদন দেবেন।
তিনি বলেন, আগামী জুন-জুলাইয়ে ঢাকা শহরে গণপরিবহন ব্যবস্থার সূচনা হবে। এপ্রিল থেকে জুনের মধ্যে কিছু রুটে এই পরিবর্তন দেখতে পারবেন। সেখানে এসি বাসও থাকবে এবং সুসজ্জিত কিছু সুন্দর বাসও থাকবে।
