গুলশান সোসাইটির স্বেচ্ছাসেবকদের উদ্যোগে মাসব্যাপী বাড্ডা-গুলশান লেকের জলাধার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশান-২ এর লেকপাড়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ‘লেকে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করুন, পরিচ্ছন্ন মনোরম ও অবৈধ দখলমুক্ত লেক চাই, লেকে স্যুয়ারেজ লাইন বন্ধ করুন’ ইত্যাদি সেøাগানে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে জলাধার পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতা বৃদ্ধি করতে অংশ নিয়েছেন জাগো ফাউন্ডেশনের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে র্যালি ও লিফলেট বিতরণ করা হয়। পরে ঢাকা উত্তর সিটির পরিচ্ছন্নতাকর্মীদের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
এক পর্যায়ে উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গুলশান সোসাইটির সেক্রেটারি ব্যারিস্টার শুকলা সারওয়াত সিরাজ, জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাকসান্দ, ওয়াটার এইডের ম্যানেজার ফায়সাল আব্বাস, লেক কমিটির প্রধান ইভা রহমান, ভাইস প্রেসিডেন্ট ডা. হাসেম, এম কে মোবিন, ক্যাপ্টেন এম এ মাজেদ, গুলশান-বারিধারা-বনানী লেকের প্রকল্প পরিচালক ওয়াহিদ মারুফ শুভ ও আমিনুল ইসলাম প্রমুখ।
