রাবির আরেক শিক্ষককে হত্যার হুমকি

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১১:২৪ পিএম

সর্বহারা পরিচয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরেক শিক্ষককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ফোন করে প্রথমে চাঁদা দাবি ও পরে হত্যার হুমকির অভিযোগ করেছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জুলফিকার আলী। তিনি বিভাগের সভাপতির দায়িত্বে আছেন। এ ঘটনায় তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এর আগে গত বৃহস্পতিবার সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোতাছিম বিল্লাহ ও দর্শন বিভাগের শিক্ষক আমিনুল ইসলামকে একই কায়দায় হুমকি দেওয়া হয়। প্রত্যেকের কাছে প্রথমে টাকা চাওয়া হয়। না দিলে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়। জিডিতে বলা হয়, ‘শনিবার সন্ধ্যার পর ফোন আসে। ফোন তুলতেই সর্বহারা দলের স্বপন কুমার পরিচয় দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। একটি নম্বর দিয়ে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করতে বলে। এতে অস্বীকৃতি জানালে স্বপন আমাকে হত্যার হুমকি দেয়।’ এই প্রতিবেদক বিকাশের ওই নম্বরে একাধিকবার ফোন করলেও কেউ রিসিভ করেনি। অপর নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত