ওমেন্স প্রাইজ ফর ফিকশনের তালিকায় ট্রান্সজেন্ডার লেখক

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ০৩:৫৯ পিএম

ওমেন্স প্রাইজ ফর ফিকশনের ২৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো মনোনয়ন তালিকায় নাম উঠলো ট্রান্সজেন্ডার লেখকের।

৩১ বছরের নাইজেরিয়ার লেখক অ্যাওয়াকে এমেজি তার প্রথম উপন্যাস ‘ফ্রেশওয়াটার’-এর জন্য এ তালিকায় স্থান পেলেন। সম্প্রতি প্রকাশ হওয়া ১৬ বইয়ের দীর্ঘ তালিকায় বইটি অন্যতম।

তালিকায় থাকা লেখকদের একজন এর আগে ওমেন্স প্রাইজ ফর ফিকশন জিতেছেন, সাতজন এসেছেন অভিষেক উপন্যাস নিয়ে আর একজন সর্বশেষ বুকার পুরস্কার বিজয়ী।

ইতিমধ্যে ‘ফ্রেশওয়াটার’ প্রশংসা পেয়েছে। দ্য গার্ডিয়ান পত্রিকার রিভিউতে ‘অসাধারণ’ বলে উল্লেখ করা হয়। আদা নামের এক শিশুর বেড়ে ওঠার কাহিনি উপন্যাসটিতে বর্ণনা করা হয়েছে। যে স্থানীয় ধর্মবিশ্বাস ধারণ করে ক্যাথলিক বাবাকে চ্যালেঞ্জ জানায়।  

এমেজি যুক্তরাষ্ট্রে ব্রুকলিনে বসবাস করেন। তিনি নারী বা পুরুষ কোনো পরিচয় ধারণ করেন না। ওমেন্স প্রাইজ ফর ফিকশন জিতলে এমেজি পাবেন ৩০ হাজার পাউন্ড।

তালিকায় এমেজির অন্তর্ভুক্তি প্রসঙ্গে এ পুরস্কারের বিচারকদের অন্যতম প্রফেসর কেট উইলিয়ামস বলেন, “এটা ঐতিহাসিক মুহূর্ত।” আরও জানান, মনোনয়নের জন্য লেখকের বাছাইয়ের ক্ষেত্রে তারা সতর্ক ছিলেন। গুগলের সাহায্য নেননি। কিন্তু দারুণ কিছু বই বেছে নিয়েছেন। যার লেখকরা খুবই মেধাবী। এটাই পুরস্কারের মাধ্যমে তারা উদ্‌যাপন করতে চান।

এমেজির লিঙ্গ পরিচয় নিয়ে বিচারকরা সচেতন ছিলেন না বলেও জানান কেট।

দীর্ঘ তালিকায় স্থান পাওয়া উপন্যাস :

দ্য সাইলেন্স অব দ্য গার্লস : পাট বার্কার
রিমেম্বার্ড : ইভন ব্যাটেল-ফেল্টন
মাই সিস্টার, দ্য সিরিয়াল কিলার : আইনকান ব্রাইথওয়েট
দ্য পাইসিস : মেলিসা ব্রডার
মিল্কম্যান : অ্যানা বার্নস
ফ্রেশওয়াটার : অ্যাওয়াকে এমেজি
অর্ডিনারি পিপল : ডায়ানা ইভান্স
সোয়ান সং : কেলেই গ্রিনবার্গ-জেফকট
এন আমেরিকান ম্যারেজ : তায়ারি জোনস
নাম্বার ওয়ান চাইনিজ রেস্টুরেন্ট : লিলিয়ান লি
বটলড গুডস : সোফি ভেন লিউয়েন
লস্ট চিলড্রেন আর্কাইভ : ভ্যালেরিয়ার লুইসেলি
প্রাইজ সংস ফর দ্য বাটারফ্লাইজ : বার্নাইস এল ম্যানফাডেন
সাসি : ম্যাডেলাইন মিলার
ঘোস্ট ওয়াল : সারাহ মস
নরমাল পিপল : স্যালি রুনি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত