পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ০৮:৩৫ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক ঘটনায় পানিতে ডুবে মারা গেছে দুই শিশু।

সোমবার বেলা দেড়টায় জেলার কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামের রাসেলের কন্যা সারামনি (২) এবং বেলা আড়াইটায় তুলাতলী গ্রামের আ. রাজ্জাকের পুত্র ফাইজুল করিম (৮) সবার অগোচরে পুকুরে পড়ে যায়।

পুকুর থেকে তাদের উদ্ধার করে কুয়াকাটা বিশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। 

কুয়াকাটা হাসপাতালের চিকিৎসক আরিফুর রহমান জানান, উভয় শিশুই হাসপাতালে নিয়ে আসার পূর্বে মারা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত