মানিকগঞ্জে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৫৪

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ০১:২২ পিএম

মানিকগঞ্জে মাদকদ্রব্য বিক্রি ও সেবনসহ বিভিন্ন মামলায় ৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে জিআর মামলায় ২২ জন, সিআর মামলায় ১৫ জন, বিভিন্ন সাজার আদেশপ্রাপ্ত ৪ জন এবং মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৩ জনকে আটক করেছে।

সোমবার ভোর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক ও গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মানিকগঞ্জ পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার (ডিএসবি) হামিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত