বিএনপি জামায়াতের ২১ নেতাকর্মী জেলহাজতে

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১২:১২ এএম

নাশকতা মামলায় মোংলার বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করলে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা দায়রা ও জজ আদালত-০১-এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ওই ২১ নেতাকর্মীর মধ্যে আছেন মোংলা উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা কোহিনুর সরদার, মোংলা পোর্ট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জামায়াত নেতা মো. হোসেন, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জামায়াত নেতা ইউনুস আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, যুবদল নেতা আবু হোসেন পনি, ছাত্রদল নেতা আবুল কাশেম, জামায়াত নেতা বাবর মুসাল্লি, জাহিদ মোল্লা, বিএনপি নেতা গোলাম হোসেন, ফারুক ও রুহুল। এদের বিরুদ্ধে ২০১৭ ও ২০১৮ সালে মোংলা থানায় পৃথক দুটি নাশকতার মামলা হয়। একটি মামলায় বিএনপি নেতা মাহবুবুর রহমান মানিকসহ ১৫ জন এবং আরেকটি মামলায় জামায়াত নেতা কোহিনুর সরদার ও মো. হোসেনসহ ছয়জনকে আসামি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত