চাঁদপুরে ১২০ কেজি জাটকা জব্দ

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১২:১৪ এএম

চাঁদপুরের পুরানবাজার এলাকা থেকে ১২০ কেজি জাটকা জব্দ করেছে নৌ পুলিশ। গত সোমবার মধ্য রাতে পুরানবাজার এলাকার হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া গ্রামের রাঢ়ী বাড়ি খাল এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়। পুরানবাজার নৌ ফাঁড়ির উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাটকা পাচারকারীরা মাছ ফেলে রেখেই পালিয়ে যায়। পরে জাটকা উদ্ধার করে পুরানবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। অসাধু জেলেরা মেঘনা নদীতে জাল দিয়ে  জাটকা নিধন করে সড়কপথে পাচার করার প্রস্তুতি নেয়।

জব্দ করা জাটকা পুলিশ সুপার মো. জিহাদুল কবিরের নির্দেশে স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত