গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের সুলতানপুর বাড়াইপাড়া গ্রামের আমেনা বেগম স্ত্রীর অধিকার ও ছেলে আলামিন মিয়ার পিতৃত্বের দাবিতে গতকাল মঙ্গলবার গাইবান্ধা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে আমেনা বেগম বলেন, উপজেলার হরিণমারী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে বাদশা মিয়া ১৯৯৪ সালে প্রথম স্ত্রীর কথা গোপন করে তাকে বিয়ে করেন। বিয়ের পর তিনি বাবা আবুল মিয়া সরকারের বাড়িতেই থাকতেন। তার ছেলে আলামিন মিয়ার জন্মের ৬ মাস পর তার স্বামী বাদশা মিয়া চাকরির উদ্দেশে সৌদি আরবে যান। পরে আর কোনো খোঁজ নেননি। সম্প্রতি বাদশা প্রবাস থেকে বাড়ি ফিরেছেন।
