দিল্লিতে বড় ধরনের অগ্নিকাণ্ডে জ্বলছে সরকারি অফিস। বুধবার সকালে ১১তলা বিশিষ্ট সিজিও কমপ্লেক্সের ৫তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটিতে গুরুত্বপূর্ণ একাধিক সরকারি অফিস আছে।
এনডিটিভি জানায়, সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস দপ্তরে এ অগ্নিকাণ্ডের সংবাদ আসে।
ফায়ার সার্ভিসের ২৫টি গাড়ি থেকে পানি ছিটালেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।
কর্তৃপক্ষ জানায়, আগুনে ধোঁয়ার কবলে পড়ে একজন অজ্ঞান হয়ে পড়েন। তাকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়।
ভবনটিতে ভারতীয় বিমান বাহিনী, পানি এবং স্যানিটেশন মন্ত্রণালয়, বন মন্ত্রণালয়, জাতীয় দুর্যোগ নিয়ন্ত্রণ বাহিনীর (এনডিআরপি) অফিস আছে বলে জানা গেছে।
