প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১০:১৭ পিএম

সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ফখরুল মিয়া উপজেলার রামপাশা ইউনিয়নের মনোহরপুর গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার ভোরে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিশ্বনাথ থানার ওসি মো. শামসুদ্দোহা জানান, ওই প্রতিবন্ধী কিশোরীর বাবা একজন দিনমজুর। গত সোমবার সকালে বাবা কাজে চলে গেলে প্রতিবেশী ফখরুল মেয়েটিকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত