ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে চুরি হয়ে গেছে রাফায়েল বিমান ক্রয়সংক্রান্ত চুক্তিপত্র। গতকাল বুধবার সুপ্রিম কোর্টকে এই চুরির ব্যাপারে দিল্লি সরকার অবহিত করেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। প্রধান বিচারক রাঞ্জন গাগৈ, বিচারক এস কে কৌল এবং কে এম জোসেফের আদালতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিং, অরুণ সৌরি এবং আইনজীবী প্রশান্ত ভূষণ উপস্থিত ছিলেন। তারা যৌথভাবে আদালতের কাছে চুক্তিপত্র হারিয়ে যাওয়া নিয়ে একটি ফাইল পিটিশন করেন।
আদালতে প্রশান্ত ভূষণ সিনিয়র সাংবাদিক এন রামের লিখিত প্রতিবেদন থেকে উদ্ধৃতি দেওয়া শুরু করলে তার বিরোধিতা করেন অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল। অ্যাটর্নি জেনারেল বলেন, ওই সাংবাদিকের লেখাটি চুরি যাওয়া নথির ওপর ভিত্তি করে লেখা এবং চুরির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে এখন পর্যন্ত মোদি সরকারের পক্ষ থেকে কোন বিবৃতি দেওয়া হয়নি।
