সভায় পরিকল্পনামন্ত্রী

ঘোরবিরোধীরাও বলবে ১০ বছরে উন্নয়ন হয়েছে

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ০৩:২৩ এএম

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘আমাদের যারা ঘোরবিরোধী, তারাও বলবে গত ১০ বছরে এদেশে বিশাল উন্নয়ন হয়েছে।’ গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে ‘টুয়ার্ডস অ্যা বেটার পারফর্মিং অ্যান্ড ইথিক্যাল সিভিল সার্ভিস ইন বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমি মনে করি, কার্যকর শাসন উন্নয়নের জন্য ভালো। এখানে একটা জবাবদিহিতা আছে। তবে আমাদের এখানে ৬০-৭০ বছরে যারা কার্যকর শাসক ছিল, তারা কি অনেক উন্নয়ন করেছিল? আমাদের আমলে যে উন্নয়ন হয়েছে, সেই শাসনের সময় এই উন্নয়ন সেই মাত্রায় হয়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত