একাদশ শ্রেণিতে ভর্তি বাতিল, টিসি নেওয়ার সময় বাড়ল

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ০৩:২৪ এএম

একাদশ শ্রেণির ভর্তি বাতিল ও টিসি নেওয়ার জন্য দ্বিতীয় ধাপে সময় বাড়ানো হয়েছে। অনলাইন আবেদনের মাধ্যমে ৬ মার্চ থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা বিভাগ, শিফট, ভার্সন, ভর্তি বাতিল, কলেজ পরিবর্তন ও ছবি পরিবর্তন করতে পারবে।

গতকাল বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বোর্ডের অধীনে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া একাদশ শ্রেণির শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানপ্রধানদের আবেদনের পরিপ্রেক্ষিতে ভর্তি বাতিল ও টিসি নেওয়ার জন্য দ্বিতীয় ধাপে সময় বাড়ানো হয়েছে। গত বছর ডিসেম্বরের মাঝামাঝি সময় টিসি, ভর্তি বাতিলসহ বিভিন্ন বিষয়ে সংশোধনীর জন্য সময় দেওয়া হয়। এ কার্যক্রম ৩১ জানুয়ারিতে শেষ হয়। বর্তমানে নতুন করে আবারও ১৫ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত