মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮২

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ০৩:২৪ এএম

রাজধানীতে পুলিশের ও র‌্যাবের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপি, র‌্যাব-২ ও র‌্যাব-১০ পৃথকভাবে মঙ্গলবার থেকে ২৪ ঘণ্টার এ অভিযান চালায়। এ সময় এক বাসযাত্রীর পেট থেকে চার হাজার ইয়াবাসহ মোট ২৭ হাজার ১৪২টি ট্যাবলেট এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।

র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হক জানান, মঙ্গলবার কদমতলীর মুক্তি ফিলিং স্টেশনের সামনে থেকে ৭ হাজার ২০০ পিস ইয়াবাসহ হাবিবুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে গ্রিন লাইন পরিবহনের একটি বাসে কক্সবাজার থেকে ঢাকায় আসে। ছোট পলিথিনে মুড়িয়ে পেটের ভেতরে চার হাজার এবং হাতব্যাগে কৌশলে লুকিয়ে ৩ হাজার ২০০ ইয়াবা বহন করছিল হাবিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত