পাওনা আদায় হবে কন্যার, দাম্পত্যে দ্বন্দ্ব দেখা দেবে মকরের

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ০৮:৪১ এএম

মেষ : শিক্ষকদের কর্মে উন্নতিযোগ আছে। ব্যবসাজীবীদের ব্যবসায় লাভ ও সঞ্চয় হবে। আংশিক বিনিয়োগ হবে।

বৃষ : শিক্ষার্থীদের পরীক্ষার ফল ভালো হবে। কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে। পরিশ্রম অনুযায়ী অর্থলাভ ঘটবে না।

মিথুন : পূর্ণাঙ্গ ব্যবসা হবে না। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাওয়া যাবে। বেকারদের চাকরি পাওয়ার সম্ভাবনা আছে।

কর্কট : রোগমুক্তির যোগ আছে। স্ত্রীর আয় বাড়বে। আয়ু বৃদ্ধি হবে এবং বিদেশ গমনের সুযোগ আসবে।

সিংহ : ব্যবসায় ঋণ পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসার জন্য বন্ধুরা সহযোগিতা করবে। শত্রুদের আদালতের মাধ্যমে দমন করা সহজ হবে।

কন্যা : পাওনা টাকা আদায় হবে। কাজে আত্মীয়দের সহযোগিতা পাওয়া যাবে। শরীরের দিকে নজর দিন।

তুলা : কর্মক্ষেত্রে আইনি জটিলতা দেখা দেবে। আয় বাড়বে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।

বৃশ্চিক : শরীরে পীড়াযোগ আছে। মায়ের সুচিকিৎসার প্রয়োজন আছে। ব্যবসা নগদ টাকায় হবে।

ধনু : সাংবাদিক ও আইনজীবীদের জন্য দিনটি শুভ। স্বল্প ভ্রমণযোগ আছে। আত্মীয়দের জন্য ব্যয় বাড়বে।

মকর : অর্থ নিয়ে দাম্পত্য জীবনে দ্বন্দ্ব দেখা দেবে। আয় ও সঞ্চয় বাড়বে। সংসারজীবনে বন্ধুরা চাপ প্রয়োগ করতে পারে।

কুম্ভ : ব্যবসা ও চাকরির ক্ষেত্রে উন্নতির যোগ আছে। প্রিয়জনদের থেকে দূরে থাকতে হবে। স্নায়ুদুর্বলতা ও রক্তচাপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে।

মীন : চাকরিক্ষেত্রে যোগ্যতার মূল্য পাবেন। ব্যবসায় পুুঁজি বিনিয়োগ হবে। শিল্প-সহিত্যে সুনাম বাড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত