কুমিল্লায় বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিমকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলার আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম ২০১৮ সালের নাশকতার একটি মামলায় আদালতে হাজিরা দিতে গেলে কুমিল্লা সদর কোর্টের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
রেজাউল করিমের আইনজীবী অ্যাডভোকেট আলী আক্কাছ জানান, ২০১৮ সালের একটি মামলার হাজিরা দিতে আদালতে হাজির হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
