চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভা ১২ মার্চ

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ০২:৪৪ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভা আগামী ১২ মার্চ। ওইদিন বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে পিকেএসএফ ভবনে এ সভা হবে। এতে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, ফেনীসহ অন্যান্য জেলা থেকে নির্বাচিত সদস্যরা যোগ দেবেন।

গত ২৩ ফেব্রুয়ারি চবি প্রাক্তন শিক্ষার্থী সমাবেশে ৬১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি নির্বাচিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত