তৃতীয় দফায় চাঁদপুরের ৭ উপজেলা পরিষদ নির্বাচনের পুরুষ ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে ২২ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ৭ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তারা স্ব-স্ব রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে যাচাই-বাছাইয়ে বাদ পড়া ৭ প্রার্থী রিটের মাধ্যমে তাদের মনোনয়ন বৈধতা পান।
আগামী ২৪ মার্চ চাঁদপুরের সাত উপজেলার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হলোÑ চাঁদপুর সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণ, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, শাহরাস্তি ও কচুয়া। এর মধ্যে হাইমচর উপজেলা নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি।
