কলকাতায় ১০০০ কেজি বিস্ফোরকসহ ট্রাক আটক

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০৩:২৮ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় এক হাজার কেজি বিস্ফোরকসহ একটি ট্রাক আটক করা হয়েছে। এঘটনায় গাড়ির চালক এবং বিস্ফোরক খালাশকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার দিবাগত গভীর রাতে উত্তর ২৪ পরগনা নিয়ে যাওয়ার পথে টালা ব্রিজের কাছে ট্রাকটি আটক করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)।

আনন্দবাজার জানায়, ট্রাকটিতে ২৭টি চটের বস্তায় প্রায় এক হাজার কেজি পটাশিয়াম নাইট্রেট ছিল বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বক্তব্যে অসঙ্গতি রয়েছে বলে পুলিশ দাবি করেছে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে বিস্ফোরক নিয়ে একটি ট্রাক ওডিশা থেকে বিটি রোড হয়ে উত্তর ২৪ পরগনার দিকে যাওয়ার কথা রয়েছে বলে জানতে পারে তারা। গভীর রাতে কলকাতা পুলিশের এসটিএফ গোয়েন্দারা ওই ট্রাকটি টালা ব্রিজের কাছে আটক করে।

এসময় গাড়িচালক ইন্দ্রজিৎ ভুঁই এবং বিস্ফোরক খালাশকারী পদ্মলোচন দেবকে গ্রেপ্তার করা হয়। দুজনের বাড়ি ওডিশার বলেশ্বরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত