আলজেরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১১:০৪ পিএম

আলজেরিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট আবদেল আজিজ সরকারের বিরুদ্ধে গত শুক্রবার ব্যাপক বিক্ষোভ হয়েছে দেশটির রাজধানী আলজিয়ার্সে। প্রায় কয়েক হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতি এবং টানা পাঁচবারের মতো ক্ষমতা দখলের অভিযোগ এনে আন্দোলনের ডাক দেয়। যদিও প্রেসিডেন্ট বিক্ষোভকারীদের সতর্ক করে দিয়েছেন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য। শুক্রবারের বিক্ষোভে পুলিশ কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে। এ সময় কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে এএফপি। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিক্ষুব্ধ জনতার ছোড়া ইট এবং পাথরে ১১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনের দিকে অগ্রসর হতে শুরু করলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ১৯৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সমাবেশে আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়, প্রেসিডেন্ট আলজেরিয়াকে পুলিশি রাষ্ট্রে পরিণত করছেন এবং দেশের বিভিন্ন প্রান্তে পুলিশ সর্বাধিক নির্যাতনের সঙ্গে জড়িত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত