নড়াইলের নড়াগাতীতে চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে বদর শিকদার (৩৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তিনি মারা যান। নিহত বদর সিকদার বাগেরহাটের চিতলমারী থানার কাঠিপাড়া গ্রামের মহব্বত আলী শিকদারের ছেলে। নড়াগাতী থানার ওসি আলমগীর কবির জানান, গত শুক্রবার ভোর ৪টার দিকে নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের শাহজাহান শেখের বাড়ি থেকে চোর সন্দেহে বদরকে ধরে গ্রামবাসী গণপিটুনি দেয়। পরে তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গতকাল শনিবার সকালে তিনি মারা যান।
×
