৩২টি ডিম দিয়েছে কচ্ছপ বাটাগুর বাস্কা

আপডেট : ১১ মার্চ ২০১৯, ১২:৩৬ পিএম

মোংলার সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের বিলুপ্ত প্রজাতির একটি বাটাগুর বাস্কা (কচ্ছপ) ডিম দিয়েছে। প্রকল্পটি হাতে নেওয়ার ৫ বছরের মাথায় সোমবার ভোরে এই প্রথম একটি কচ্ছপ প্রজনন কেন্দ্রে ৩২টি ডিম দিয়েছে।

বিলুপ্ত বাটাগুর বাস্কার প্রকৃতিতে বংশ বৃদ্ধির লক্ষ্যে ২০১৪ সালে করমজলে এ কচ্ছপ প্রকল্প গড়ে তোলে অস্ট্রিয়ার ভিয়েনা জু, আমেরিকার টাটেল ভাইভায়াবাল অ্যালাইনস ও বাংলাদেশের বনবিভাগ।

বর্তমানে এ কচ্ছপ প্রজনন কেন্দ্রটিতে ১৮৩টি কচ্ছপ রয়েছে।

২০১৪ সালে মাত্র ৮টি কচ্ছপ দিয়ে এ প্রকল্পের যাত্রা শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা কচ্ছপগুলো করমজল প্রজনন কেন্দ্রে আনা হয়।

করমজলের কচ্ছপ প্রজনন প্রকল্পের ম্যানেজার মো. আ. রব বলেন, “পৃথিবী থেকেই বাটাগুর বাস্কা প্রজাতির কচ্ছপ অনেক আগে থেকেই বিলুপ্তি হয়ে গেছে। এক সময়ে ভারত, বার্মা ও বাংলাদেশে পাওয়া যেত। এখন তাও নেই। মূলত এ ধরনের কচ্ছপের প্রকৃতিতে প্রজননের মাধ্যমে বংশবিস্তারই এ প্রকল্পের মূল লক্ষ্য।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত