বায়ুদূষণ রোধে রেড অ্যালার্ট জারি করার আহ্বান

আপডেট : ১১ মার্চ ২০১৯, ১০:৩০ পিএম

বায়ুদূষণ রোধ করার জন্য রেড অ্যালার্ট জারির আহ্বান জানিয়েছেন শিশুসাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আলী ইমাম। সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আয়োজিত নির্মল বায়ু ও টেকসই পরিবেশ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এই আহ্বান জানান।

বৈঠকে বায়ুদূষণের ফলে পুষ্টিহীন  ও বিকলাঙ্গ শিশুর  বাচ্চা জন্ম নেয়, এই বায়ুদূষণের জন্য শিশুরা সুস্থভাবে বেড়ে উঠতে পারছে না  বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা।

আলী ইমাম বলেন,  বায়ুদূষণের ফলে  শিশুরা সুস্থভাবে বেড়ে উঠতে বাধাগ্রস্ত হচ্ছে। প্রতিটি বাড়িতে প্রচুর পরিমাণে গাছ লাগানোর পরামর্শ দিয়ে তিনি পরিবেশ মন্ত্রণালয়কে উদ্দেশ্যে করে বলেন, বায়ুদূষণ রোধ করার জন্য রেড অ্যালার্ট জারি করতে হবে।

পাবলিক হেলথ স্পেশালিস্ট ও ক্লিনিক্যাল এপিডেমিওলজিষ্ট ডাক্তার শাকিরা নোভা বলেন, বায়ুদূষণে  ক্ষতিটা নারীদেরই বেশি হয়ে থাকে। গবেষণায় পাওয়া গেছে গর্ভবতী নারীদের এটা বেশি ক্ষতি করে।

বৈঠকে আরও বক্তব্য রাখেন, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এর সচিব জনাব আব্দুল্লা আল মোহসিন চৌধুরী, ঢাকা শিশু হাসপাতাল এর সহযোগী অধ্যাপক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, সুপ্রিম কোর্ট এর অ্যাডভোকেট নাসিম আহমেদ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব মুকিত মজুমদার বাবু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত