পঞ্চগড়ে ২১ প্রার্থী জামানত হারিয়েছেন

আপডেট : ১২ মার্চ ২০১৯, ১১:১৩ পিএম

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে পাঁচটি উপজেলা পরিষদ নির্বাচনে ৬০ জন প্রার্থীর মধ্যে ২১ প্রার্র্থী জামানত হারিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে সাত জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে নয় জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থী জামানত হারিয়েছেন। প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তারা জমানত হারিয়েছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রাপ্ত তথ্যে জানা গেছে। জামানাত বাতিল হওয়া ওইসব প্রার্থীরা কেউই প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পাননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত